ন্যাশনাল ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পুকুরে বিষপ্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ

শ্রীপুরে পুকুরে বিষপ্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ

মোহাম্মদ আদনান মামুন শ্রীপুর, গাজীপুর-
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষপ্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছচাষি বাহারম বাদশাহ্। ঘটনাটি ঘটেছে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায়। আজ শুক্রবার দুপুর পর্যন্ত খামারের সব মাছ মরে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাহারম বাদশাহ্ মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মেডিকেল মোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি একই গ্রামের জগদীশ মোড় এলাকার মো. আমিনের পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করছিলেন।

বাহারম বাদশাহ্ জানান, গত বুধবার বিকেলে তিনি পুকুরের মাছকে খাবার দেন। পরদিন বৃহস্পতিবার সকালে পুকুরের মালিক আমিন তাকে মাছ মরে ভেসে ওঠার খবর দেন। পুকুরে গিয়ে প্রথমে তার ধারণা হয়, পানিতে গ্যাস বা অক্সিজেনের সংকটের কারণে মাছ মারা যাচ্ছে। পরে পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানোর চেষ্টা করা হয়। গ্যাস কমাতে ওষুধ প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যায়নি।

এরই মধ্যে পুকুরের ৫ থেকে ৭ হাজার মাছ মরে ভেসে ওঠে। বৃহস্পতিবার মাছের মৃত্যুর হার আরও বেড়ে যায়। আজ শুক্রবার সকাল পর্যন্ত পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে ওঠে।

বাদশাহ্ জানান, পুকুরে আগে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ হাজার মাছ ছিল। পরে আরও সাড়ে ১৩ হাজার পাঙ্গাস মাছের পোনা ছাড়া হয়। প্রতিটি পাঙ্গাসের ওজন এখন ৭০০ থেকে ৮০০ গ্রাম হয়েছে। আরও দুই মাস পর মাছগুলো বিক্রি করে ৩০ লাখ টাকার বেশি পাওয়ার আশা ছিল। এ পর্যন্ত মাছ চাষে তার প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। মাছ মারা যাওয়ায় তার পুরো পুঁজি নষ্ট হয়ে গেছে। এখন কীভাবে ব্যবসা টিকিয়ে রাখবেন, তা নিয়ে তিনি চরম হতাশায় রয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধন করেছে।’

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। আমাদের জানালে মাছের মৃত্যুর প্রকৃত কারণ বলা যেত।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20